এবার অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে এসএমএস এডিটিং সুবিধা

৮ জুন, ২০২৪ ১৩:৩২  

আইফোন ব্যবহারকারীরা মেসেজ এডিটিংয়ের সুবিধা পেলেও এতদিন ফিচারটি থেকে বঞ্চিত হয়েছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। এবার তাদের জন্যও সুখবন। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। গুগল মেসেজ ও আরসিএসের মাধ্যমে এটি সবার জন্য চালু করা হবে। খবর টেকরাডার।

চলতি সপ্তাহে অ্যান্ড্রয়েডে বেশকিছু নতুন ফিচার যুক্ত করবে গুগল। এর মধ্যে রয়েছে টেক্সট মেসেজ এডিটিং, কিছু নতুন হোম ফিচার এবং ওয়্যারওএসের হালনাগাদ ভার্সন। আইমেসেজের মতো এবার অ্যান্ড্রয়েডের মেসেজ এডিটিংয়ের ফিচার আসবে।

মেসেজ পাঠানোর পরবর্তী ১৫ মিনিটের মধ্যে তা এডিট করতে হবে। গুগল আরসিএসের মাধ্যমে পাঠানো মেসেজে এ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড থেকে আইফোনে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এসএমএস বা এমএমএস প্রযুক্তি কাজ করে। তাই এখানে এ ফিচার কাজ করবে না।

ডিবিটেক/বিএমটি